ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

দুর্নীতিবাজ, ব্যাংক খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিঃ জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিশনের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১১-২০২৪ বিকাল ৫:৪৬

ছাত্র জনতার অন্দোলনে ক্ষমতাচ্যুত স্বৈরাচার  ও ফ্যাসিস্ট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ পাচারের সহযোগী, চিহ্নিত  দুর্নীতিবাজ, ব্যাংক খেকো বলে পরিচিত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের চাকরি থেকে অপসারণ এবং দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিশন, ব্যাংলাদেশের আহবায়ক মো. ইকবাল হোসেন ও সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক)। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তারা বলা হয়, আওয়ামী স্বৈরাচার তার ১৬ বছর এর শাসনামলে ব্যাংকিং খাতকে অর্থ পাচার ও লুটপাটের সহযোগী হিসেবে গড়ে তুলতে বেছে বেছে আওয়ামী ছাত্রলীগের ক্যাডার এবং আওয়ামী পরিবারের সদস্যদের নিয়োগ দিয়েছে। বিদেশে অর্থ পাচারসহ ব্যাংক লুটপাটে সরাসরি জড়িত কর্মকর্তারা এখনো বাংলাদেশ ব্যাংকসহ সরকারি ব্যাংকগুলোতে নীতিনির্ধারণী জায়গায় বহাল তবিয়তে রয়েছে। ক্ষেত্র বিশেষে তাদের দাপটে অন্যান্য কর্মকর্তা কর্মচারিরা ভয়ে তটস্থ থাকেন।
বিভিন্ন মহলে যখন স্বৈরাচার, হাসিনার দল আওয়ামীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে, অবশ্য সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই সময়ে এসে জুলাই আগস্টে গণহত্যার দায়ে এইসব কর্মকর্তাদের যখন লজ্জিত হওয়ার কথা, নিজেদের গুটিয়ে নেওয়ার কথা কিন্তু তারা লজ্জিত তো নয়ই বরং বীরদর্পে হাসিনার সমর্থনপুষ্ট হয়ে নির্বাচন করার ধৃষ্টতা দেখিয়েছে। এখনো তারা ভিন্ন মতাবলম্বী কর্মকর্তাদের চাকরিচ্যুত, বদলি ইত্যাদির ভয় দেখান। 

এত বড় হত্যাযজ্ঞের পর হাসিনার দোসরদের নির্বাচন করার সুযোগ দেওয়ার দায় বাংলাদেশ ব্যাংকের কেউ এড়াতে পারেন না। এমতাবস্থায়, সঠিক তদন্তের মাধ্যমে আওয়ামী স্বৈরাচার এর দোসর, অর্থ পাচারের সহযোগী, ফ্যাসিস্ট হাসিনার দোসরদের অনতিবিলম্বে চাকরি থেকে অপসারণসহ আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন