দৌলতখানে মাছের পোনা বিতরণ
ভোলার দৌলতখানে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে মাছের পোনা বিতরণ করা হয়েছে হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজস্ব খাতের আওতায় মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ আলী আজম মুকুল। আজ বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করার জন্য বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিদ্দিক মিয়া, জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, প্রচার সম্পাদক আলাউদ্দিন রতন প্রমুখ।
অনুষ্ঠানে ৩৬৪ কেজি বিভিন্ন জাতের পোনা মাছ উপজেলার ২৪টি পুকুরে অবমুক্ত করার জন্য বিতরণ করা হয়।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার