ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১-৯-২০২১ দুপুর ৩:৫৭

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার খঞ্জনদিয়া মহল্লায় সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা, উপজেলা বিএনপির আহ্বায়ক প্রফেসর ড. এমএ মুহিতের বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাহজাদপুর উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- সকাল ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১টার সময় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. ইকবাল হোসেন হিরুর সভাপতিত্বে মো. আরিফুজ্জামন আরিফের সঞ্চলনায় বক্তব্য রাখেন- উপেজলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম রাজা, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আজিজ, যুগ্ম-আহ্বায়ক এমদাদুল হক নওশাদ, হাজী আইয়ুব আলী, উপেজলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ’৯০-এর গণআন্দোলনের লড়াকু সৈনিক মো. আমির হোসেন সবুজ, বিএনপি নেতা আব্দুস সালাম, পৌর বিএনপি নেতা খন্দকার মাসুদ রানা, তারিকুল ইসলাম সাকিক চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক মো. মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব মো. আলাল হোসেন, যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ-আল-মাহমুদ মো. জাহিদুল ইসলাম, মাসুম রানা, পৌর যুবদলের আহ্বায়ক মো. মাহমুদুল হাসান সজল, যুগ্ম-আহ্বায়ক মো. বখতিয়ার ভূঁইয়া, যুগ্ম-আহ্বায়ক মো. আরাফাত আলী রবিউল, মো. মিজানুর রহমান মিজান, রহমত আলী, উপেজলা ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দল্লাহ-আল-মামুন জুয়েল সদস্য সচিব মাজহারুল ইসলাম মোজা প্রমুখ।

এছাড়াও এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা