ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে বিএনপি নেতার অফিস ভাংচুর ও সাবেক নেতার বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ২৬-১১-২০২৪ দুপুর ১২:৩২

টাঙ্গাইলের মধুুপুরে কেন্দ্রীয় বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর রাজনৈতিক অফিস ভাংচুর, অফিসে ঝুলানো খালেদা, তারেক জিয়ার ছবি ভাংচুর ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে।

সোমবার সন্ধ্যায় অ্যাডভোকেট মোহাম্মদ আলীর রাজনৈতিক অফিসের সম্মুখ থেকে বিশাল বিক্ষোভ মিছিল মধুপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্ত্বরে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বহিষ্কারাদেশ পাওয়া আনোয়ার হোসেন ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, যুবদলের সাবেক আহবায়ক আব্দুল মান্নান, হাবিবুর রহমান।

তারা অভিযোগ করেন, গত শনিবার সন্ধ্যায় বিএনপির প্রতিপক্ষ গ্রæপের কর্মীরা কেন্দ্রীয় বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর রাজনৈতিক অফিসে হামলা করে তান্ডব চালিয়েছে। এ সময় তারা অফিসে ঝুলানো খালেদা জিয়া, তারেক রহমানে ছবি ভাংচুর করেছে। (যুগান্তর, সকালের সময় সোমবার প্রতিবেদন ছাপা হয়েছে নেতার ছবি ভাংচুর করা ওইসব কর্মিদের বিএনপির রাজনীতি করার নৈতিকতা নেই।

অন্যদিকে জেলা বিএনপির সভাপতি সম্পাদক উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনকে সাংগঠনিক নিয়মনীতি ভঙ্গেও অভিযোগে বহিষ্কারের নোটিশ দিয়েছেন। এই নোটিশকে তারা প্রত্যাখান করে তার প্রতিবাদ জানিয়েছেন।

T.A.S / T.A.S

​সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক