ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পবিপ্রবিতে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - '২৪ অনুষ্ঠিত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৬-১১-২০২৪ দুপুর ১:১

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃঅনুষদীয় ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ও ক্যারাম টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণী ২০২৪ সম্পন্ন হয়েছে । সোমবার রাত ৮ টায় কেন্দ্রীয় ব্যামাগারে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শরীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আবু হানিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য বরেণ্য শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ।  শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ:দা:) অধ্যাপক ড. মোঃ আবু ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আবদুল লতিফ। 

এসময় উপস্থিত ছিলেন এলএলএ অনুষদের ডিন  অধ্যাপক মোঃ জামাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শারীরিক চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য ১৩ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগীতায় ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ও ক্যারাম ৪ ক্যাটাগরিতেই পবিপ্রবির ৯টি অনুষদের ছেলে ও মেয়ে উভয়েই ভিন্ন ভিন্ন দলে অংশগ্রহণ করে।

T.A.S / T.A.S

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন

কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন

কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

এসিআই ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা

পবিপ্রবির শিক্ষার্থীকে মারধর-ছাত্রী হেনস্তা, স্থানীয়দের বিরুদ্ধে মামলা