ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহ সুইমিংপুলে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১-৯-২০২১ দুপুর ৪:২২

ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আওতাধীন সুইমিংপুলে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের জেলা প্রশাসক মো. এনামুল হক। বুধবার (১ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আনুষ্ঠানিকভাবে সুইমিংপুলে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, একটি দুর্ঘটনা সারা পরিবারের কান্না, নদীমাতৃক দেশ বাংলাদেশ, এ দেশে ছোট-বড় সকলেরই সাঁতার জানা অত্যন্ত প্রয়োজন। তাই সাঁতার না জানা সকল পরিবারের সদস্যদের সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম, সাঁতার প্রশিক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম কাজল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,  প্রশিক্ষণের প্রথম দিনে ১৮ জন সাঁতারু অংশ নেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান