ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় আগুনে পুড়লো কৃষকের স্বপ্ন: আগুনে দগ্ধ কৃষক হাসপাতালে


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৬-১১-২০২৪ দুপুর ২:৩

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামে কয়েলের আগুনে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে কৃষকের দুটি গরুসহ ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। এসময় আগুন নেভাবে গিয়ে আগুনে দগ্ধ হয়েছে বাড়ির মালিক কৃষক ফারুক হোসেন ওরফে টিক্কা মিয়া। পরে তাকে আহত অবস্থায় মানিকগঞ্জ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই অগ্নীকান্ডে ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।

জানা যায়, সোমবার রাত পৌনে দশটার দিকে, উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের দেলুয়া গ্রামের কৃষক ফারুক হোসেনের কলেজ পড়ুয়া ছেলে সুমন আহমেদ তার শোবার ঘরে কয়েল ঝাঁলিয়ে পড়াশোনা করছিল। পরে কয়েলের আগুন থেকে প্রথমে ঘরে আগুন ধরে এবং ঘরের এক পাশে থাকা গোয়াল ঘরের তিনটি গরুর মধ্যে একটি বড় গরু একটু বাছুর পুড়ে মারা যায় এবং একটি গরু পুড়ে আহত হয়। সেইসাথে ঘরের সমস্ত আসবাবপত্র সহ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় আগুন নেভাতে গিয়ে বাড়ির মালিক ফারুক হোসেন আগুনে দগ্ধ হয়। পরে আহত অবস্থায় ফারুক হোসেনকে মানিকগঞ্জ মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। 

সাটুরিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ মুজিবুর রহমান জানান,আগুন লাগার অনেক পরে আমাদেরকে খবর দেওয়া হয়। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যাওয়ায় আমরা রাস্তা থেকে ফিরে আসি। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছ থেকে জানতে পারি যে,বাড়ির মালিকের ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং বাড়ির মালিক ফারুক হোসেন আগুনে দগ্ধ হয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

T.A.S / T.A.S

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান