তাড়াশে ভিলেজ ভিশন বাংলাদেশের উদ্যোগে পাখি অবমুক্ত
সিরাজগঞ্জের তাড়াশের সংগঠন ভিলেজ ভিশন বাংলাদেশের উদ্যোগে শিকারী পাখি অবমুক্ত করা হয়েছে। ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে “Serving the Creatures সেবা করি সৃষ্টিকে” এই প্রতিপাদ্য নিয়ে চলনবিলের পাখি শিকারীদের কাছ থেকে শিকারী পাখি নিয়ে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।
চলনবিল পাখিসহ বিভিন্ন প্রজাতির অভয়ারণ্যে অঞ্চল। আর সেখানে চলছে নির্বিচারে পাখি নিধন। খুবজিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সামিউলের নেতৃত্বে কয়েকজন ছাত্র নিয়ে সেই পাখি শিকারীদের সনাক্তকরনের জন্য উপজেলার দিঘী সগুনা বাজার, কুন্দইল বাজার, বিলশা বাজার, খুবজিপুর বাজার, চাচকৈড় বাজার ও রাস্তার আশেপাশে পাখি নিধন ও শিকারীদের সনাক্ত করে ৪০টি পাখি অবমুক্ত করা হয় এবং পাখি শিকারিদের সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে খুবজিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের সঙ্গে সামাজিক দায় ও সচেতনার উপর আলোচনা করা হয়। এভাবে প্রত্যেক বাজারে উপস্থিত ছাত্র ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ বিপর্যায় রোধে জনসচেতনতার বিষয়ে আলোচনা করা হলে প্রাকৃতিক সম্পদ রক্ষা হবে। এই অভিযানে উপস্থিত ছিলেন ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরীফ খন্দকার , বিশিষ্ট সমাজ সেবক ও ভিলেজ ভিশনের উপদেষ্টা সাইফুল ইসলাম, খুবজিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক শাহাবুদ্দিন, খুবজিপুর কলেজের অধ্যাপক সরদার মোঃ আসাদুজ্জামান, ব্যবসায়ী আঃ মজিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও ছাত্র- ছাত্রীবৃন্দ।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ