পঞ্চগড়ে প্যারেন্টিং প্রশিক্ষণ উপলক্ষে সংবাদ সম্মেলন
বর্তমান চ্যালেন্জিং সময়ে আদর্শ সন্তান প্রতিপালন ও সন্তানদের সুশিক্ষা প্রদানে অভিভাবকদের করনীয় নিয়ে প্যারেন্টিং প্রশিক্ষণের আয়োজন করেছে স্কুল অব দ্য হলি কোরআন পঞ্চগড়।
আগামী ৩০ নভেম্বর আল ইহসান হজ্জ গ্রুপের সহায়তায় প্রথমবারের মত পঞ্চগড় সরকারি অডিটোরিয়মের হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সময়টি একটি চ্যালেন্জিং সময়। এ সময়ে আদর্শ সন্তান প্রতিপালন ও সন্তানদের সুশিক্ষা প্রদানে অভিভাবকদের অনেক চ্যালেন্জ নিতে হয়। সেদিক বিবেচনা করে উত্তরবঙ্গের মধ্যে পঞ্চগড়ে এই প্রথম অভিভাবকদের করনীয় নিয়ে প্যারেন্টিং প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নানা দিক ও বিষয় অবগত হতে পারবে অভিভাবকেরা।
সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের সহায়তা চেয়ে অনুষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন স্কুল অব দা হলি কোরআন এর প্রতিষ্ঠাতা পরিচালক এম এজাজ আহম্মেদ, প্রতিষ্ঠানটির সভাপতি এইচ এম মনিরুল ইসলাম মোল্লা, সহ সাধারণ সম্পাদক শাহজালাল, আল ইহসান হজ্জ গ্রুপের পরিচালক আহসান উল্লাহ।
জানা গেছে, আগামী ৩০ নভেম্বর শনিবার সকালে এ প্যারেন্টিং প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের সাবেক রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল মির্জা বাকের সারোয়ার আহমেদ৷
T.A.S / T.A.S
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ