ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় কর্মশালা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৬-১১-২০২৪ দুপুর ৩:৫৬

নওগাঁর ধামইরহাটে পৌরসভা পরিচালন ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়নে এক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ধামইরহাট পৌরসভা এবং ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশান (ইএসডিও)‘র আয়োজনে ও সুইজারল্যান্ড ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা স্থানীয় সরকারের উপপরিচালক টি.এম.এ. মমিন।

এছাড়াও বক্তব্য রাখেন, নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন, ইএসডিওর প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, পৌর প্রকৌশলী সজল কুমার মন্ডল, ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারসহ ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট বাংলাদেশ ইএসডিও’র প্রতিনিধিগণ। এসময় বক্তারা জানান, পৌরসভার বিভিন্ন ড্রেন সমূহ পলিথিন দিয়ে প্রায় বন্ধ হতে চলেছে।

এতে পানি যাওয়ার পথ সমূহ অচল হচ্ছে এবং পানিতে বিভিন্ন ধরণের মশার লাভা জন্মাচ্ছে। পুরো পরিবেশকে দুষিত করে তুলছে। বিভিন্ন ধরণের আইন বা নীতিমালা থাকলেও বাস্তবতার নিরিখে তা সঠিকভাবে কাজ করছে না। এখন সময় এসেছে আমাদের পলিথিন বা প্লাস্টিক ব্যবহার কমানোর।

T.A.S / T.A.S

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন