ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইরে বাথরুম থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ২৬-১১-২০২৪ বিকাল ৫:৬

মানিকগঞ্জের সিংগাইরে বাথরুম থেকে এক সৌদি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। নিহত গৃহবধূর নাম তানিয়া আক্তার (২২)। তিনি বায়রা ইউনিয়নের বাড্ডা গ্রামের আবুল হোসেনের মেয়ে ও একই গ্রামের আক্তার হোসেনের ছেলে সৌদি আরব প্রবাসী ফাহাদের স্ত্রী। তাদের ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

সোমবার(২৫ নভেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে প্রবাসী স্বামী ফাহাদের বাড়ির বাথরুম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, তানিয়া আক্তারের  সাথে একই গ্রামের মৃত করিম বিশ্বাসের ছেলে রনি ও সাভারের মাহদী নামে এক ছেলের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক রয়েছে। রনিকে মাঝে মাঝেই তানিয়ার বাড়িতে আসতে দেখা যেত। এক পর্যায়ে রনির সাথে তানিয়ার সম্পর্ক ভেঙ্গে যায়। এনিয়ে রনি তানিয়ার উপর ক্ষিপ্ত ছিল। প্রেমিক রনিই ক্ষিপ্ত হয়ে তানিয়াকে বাথরুমে ডেকে নিয়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরুদ্ধে হত্যা করেছে বলে অভিযোগ করেন তানিয়ার বাবা ও শ্বশুর।

‎ফাহাদের বোন বীথী আক্তার বলেন, আমি ভাবীর সাথে এক রুমে ঘুমাই, ঘটনার দিন রাতে হঠাৎ ভাবীর ফোনে একটি কল এলে ভাবী বাথরুমে চলে যায়। ফিরতে দেরি দেখে আমি আমার মাকে নিয়ে বাথরুমে গিয়ে ভাবীকে গলায় ওড়না পেঁচানো ও নাকে মুখে রক্তসহ পরে থাকতে দেখতে পাই। পরে আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।

এবিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, তানিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত তানিয়া আক্তারের গলায় আঘাতের দাগ পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

T.A.S / T.A.S

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান