ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

অ্যাডিলেড টেস্টেও ভারত দলে অনিশ্চয়তার ছাপ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১১-২০২৪ দুপুর ১২:১৪

প্রথম টেস্টের আগে আঙুলে চোট লেগেছিল শুভমান গিলের। নিজেদের মাঝে খেলা সেই প্রস্তুতি ম্যাচের জন্য পার্থে খেলতে পারেননি তিনি। অবশ্য তাতে খুব একটা ক্ষতি হয়নি ভারতের। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অজিদের বিপক্ষে রানের বিচারে নিজেদের সর্বোচ্চ ব্যবধানের জয়টাই তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু এরইমাঝে খবর, পরের টেস্টেও পাওয়া হচ্ছে না গিলকে।  

বোর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। সেই ম্যাচ হবে দিবারাত্রির টেস্ট। গোলাপি বলের সেই টেস্টেও অনিশ্চিত শুভমান গিল। আঙুলের চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি তিনি। ম্যানুকা ওভালে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার ইলাভেনের বিপক্ষে অনুশীলন ম্যাচেও থাকছেন না গিল। 

ক্যানবেরায় দু’দিনের সেই অনুশীলন ম্যাচের সময়ে গিল থাকবেন বিশ্রামে। বোর্ডের এক কর্তার সূত্রে ভারতীয় গণমাধ্যমে খবর, ‘চোটের পর দলের চিকিৎসকেরা শুভমনকে ১০-১৪ দিনের জন্য বিশ্রাম নিতে বলেছিলেন। তাই এই সপ্তাহের শেষে অনুশীলন ম্যাচে খেলতে পারবে না ও। দ্বিতীয় টেস্টেও খেলতে পারবে কি না তা এখন বলা যাচ্ছে না।’ তবে ব্যাথা চলে গেলেও তড়িঘড়ি করে গিলকে মাঠে নামানোর বিপক্ষে ভারতীয় বোর্ড, ‘দেখা যাক ও কত তাড়াতাড়ি সুস্থ হতে পারে। ওর আঙুল কেমন থাকে। ব্যথা কমলেও খেলার মতো পরিস্থিতি তৈরি হতে সময় লাগবে।’ 

প্রথম টেস্টে গিল জায়গায় তিন নম্বরে দেবদূত পাডিক্কাল ব্যাট করেছিলেন। ওপেন করেছিলেন লোকেশ রাহুল এবং যশস্বী জয়সওয়াল। গিল না ফিরলেও দ্বিতীয় টেস্টে দলে ফিরবেন রোহিত শর্মা। তিনি ওপেনিংয়ে ফিরলে রাহুলকে তিন নম্বরে খেলাতে পারে দল।

টেস্টে একটা সময়ে ওপেনারই ছিলেন গিল। কিন্তু রান না পাওয়ায় তাকে তিন নম্বরে খেলানো হয়। সেখানে সফল হয়েছেন। ভারতের হয়ে ২৯টি টেস্টে ১ হাজার ৮০০ রান করেছেন শুভমান গিল। করেছেন পাঁচটি শতরানও। তিন ধরনের ক্রিকেটেই দেশের হয়ে শতক আছে তার। 

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা