খালিয়াজুরীতে বিএনপির কর্মী সমাবেশ ও বাবরের মুক্তির দাবীতে মিছিল অনুষ্ঠিত
আগামী ৩০ নভেম্বর ( শনিবার) খালিয়াজুরীতে বিএনপির কর্মী সমাবেশকে সামনে রেখে বিএনপির সকল অঙ্গ সংগঠন উপজেলা সদরে এক মিছিল অনুষ্ঠিত হয়।
২৭ নভেম্বর( বুধবার) দুপুর একটায় উপজেলা সদরে দলের সকল নেতা কর্মীদের উপস্থিতিতে মিছিল বের করা হয়। মিছিলটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
মিছিলের নেতৃত্বে ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ স্বাধীন,যুগ্ন আহ্বায়ক মাহবুবুর রহমান কেস্টু, নাজমুল হক আরিফ,ইদ্রিস আলী মোল্লা,সাবেক গাজীপুর ইউনিয়নের মোঃ মাসুদ মিয়া, যুবদলের আহ্বায়ক মোঃ এনামুল হক ছোটন,ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাযহারুল ইসলাম পলিনসহ বিভিন্ন দলের অনেকেই।
নেতৃবৃন্দরা বলেন,বিগত সরকারের আমলে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকলকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস প্রদান করায় আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। তাছাড়াও নেতৃবৃন্দরা জানান মদন,মোহনগঞ্জ ও খালিয়াজুরী আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির জন্য আগামী ৩০ নভেম্বর জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে কর্মী সমাবেশে সকল নেতা কর্মীকে উপজেলা সদরে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।
T.A.S / T.A.S
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী