ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মের মানুষ আমাদের আমানত, তাদের নির্যাতন করা যাবে না - জনসভায় বললেন টুকু


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ২৭-১১-২০২৪ বিকাল ৭:৪

গণতন্ত্র ফিরে আনতে ও সকল ষড়যন্ত্র মোকাবিলার জন্য প্রস্তুত বিএনপি। আপনারা দলকে সুসংগঠিত করুন। বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করুন।

আ' লীগ পালিয়ে গেলেও তার দোসররা এখনো দেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।  তাদের ষড়যন্ত্রেকে রুখে দেন। হাসিনা বিদেশে বসে ষড়যন্ত্র করছে, সজাক থাকতে হবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মের মানুষ আমাদের আমানত, তাদের নির্যাতন করা যাবে না বুধবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু। রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ- তাড়াশ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা  আলহাজ্ব মো. আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এ সময় জনসভায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপি'র সভাপতি স.ম. আফছার আলী, সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দুলাল হোসেন খাঁন, সলঙ্গা থানার বিএনপির সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, রায়গঞ্জ পৌর বিএনপির সভাপতি হাতেম অালী সুজন, তাড়াশ পৌর বিএনপির আহবায়ক তপন গোস্বামী সহ জেলা নেতৃবন্দ ও বিভিন্ন উপজেলার যু্বদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা- কর্মীরা।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার