মেসির ১০ নম্বর জার্সি পেলেন ফাতি
বার্সেলোনার ১০ নম্বর জার্সি নিজের করে ফেলেছিলেন লিওনেল মেসি। হঠাৎ করেই ২১ বছরের সম্পর্ক চুকিয়ে ফেলতে হয়েছে তাকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড এখন প্যারিস সেন্ট জার্মেইতে। ন্যু ক্যাম্পে তার রেখে যাওয়া ১০ নম্বর জার্সিও পড়ে যায় অনিশ্চয়তায়। এই জার্সিকে অবসর দেওয়ার চিন্তাভাবনা করা হয়েছিল, কিন্তু তা হচ্ছে না। এই মৌসুম থেকে ১০ নম্বর জার্সির নিচে লেখা থাকবে ‘ফাতি’। লা মাসিয়ায় গড়া আনসু ফাতিকে হস্তান্তর করা হচ্ছে এই বিখ্যাত জার্সি।
টুইটারে আনসু ফাতিকে জার্সি দেওয়ার একটি ভিডিও পোস্ট করে এই খবর নিশ্চিত করে বার্সেলোনা, ‘আমাদের নতুন নাম্বার টেন, লা মাসিয়ায় বেড়ে ওঠা আনসু ফাতি।’ সম্ভাবনাময়ী ক্যারিয়ার শুরু করা ফাতিকেই এই জার্সির উপযুক্ত মনে করছে বার্সা। সাত বছর অ্যাকাডেমিতে খেলে ২০১৯ সালে মূল দলে জায়গা হয় তার।
সব মিলিয়ে ৪২ ম্যাচ খেলে ১৩ গোল করেছেন। হয়েছেন ক্লাবের সর্বকনিষ্ঠ গোলদাতা। যদিও গত বছরের নভেম্বরে গুরুতর হাঁটুর চোটে মাঠের বাইরে যেতে হয়েছে লম্বা সময়ের জন্য। ৯ মাস পর আবারো পুরোদমে অনুশীলনে ফিরেছেন ১৮ বছর বয়সী। আন্তর্জাতিক বিরতির পর চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষেই রোনাল্ড কোম্যান তাকে মাঠে নামাতে পারেন। এখন দেখার বিষয়, মেসির ১০ নম্বর জার্সির মর্যাদা রাখতে পারেন কি না ফাতি!
প্রীতি / প্রীতি
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ
অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি