ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সুবর্ণচরে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ২৮-১১-২০২৪ দুপুর ১:২৮

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৪ নং চর ওয়াপদা ইউনিয়নের দরবেশ বাজারের ব্যবসায়ী পল্লী চিকিৎসক ডাক্তার রফিক উল্যাহ'র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাজার ব্যবসায়ী বৃন্দ। 

২৭ নভেম্বর (বুধবার) রাত ৮ টায় সমাবেশের আয়োজন করে দরবেশ বাজারের ব্যবসায়ীবৃন্দ। চর ওয়াপদা ইউনিয়ন বিএনপির সভাপতি অলি উদ্দিন সেলিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, চর আমান উল্যাহ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু্ল বাসার বাবুল, চর ওয়াপদা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন, চর ওয়াপদা ইউনিয়ন যুবদলের আহবায়ক জাকের হোসেন সৈকত, চর ওয়াপদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মানিক হাসান অরণ্য, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কামরুল হোসেন, ওয়াপদা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন রানা, চট্রগ্রাম মহানগর ছাত্রদল নেতা আব্দুর রহমান রকি, চর আমান উল্যাহ ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আরমানসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ। 

বক্তারা বলেন ২৬ নভেম্বর রাত ৯ টায় দরবেশ বাজার আলী আজ্জমের পুত্র জয়নাল,  কামাল,  বাবু্লসহ অজ্ঞাত ৮/১০ জনের একদল ভাড়াটিয়া সন্ত্রাসী ডাক্তার রফিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় রফিক প্রতিবাদ করলে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে দীর্ঘদিন তারা রফিককে হুমকি ধমকি দিয়ে আসছিলো।  অন্য একটি হালমার ঘটনায় ডাক্তার রফিককে সন্ধেহ করে তার ওপর এ হামলা চালানো হয়। 

এ বিষয়ে চরজব্বর থানায় একটি অভিযোগ দায়ের করা হয় কিন্তু এখনো কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।   বক্তারা অতি দ্রুত জড়িতদের গ্রেফতার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রতিবাদ সমাবেশ শেষে দরবেশ বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে বাজার ব্যবসায়ীগণ পরে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা