ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জগন্নাথপুরে জলবায়ু সহনশীলতা, মৎস্যচাষ ও ব্যবস্থাপনায় আগাম সতর্কবার্তা বিষয়ক সভা


আমিনুর রহমান জিলু photo আমিনুর রহমান জিলু
প্রকাশিত: ২৮-১১-২০২৪ দুপুর ৩:৮

সুনামগঞ্জের জগন্নাথপুরে জলবায়ু সহনশীলতা, মৎস্যচাষ ও ব্যবস্থাপনায় আগাম সতর্কবার্তা বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ নভেম্বর সকাল ১০ ঘটিকায় জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ও কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্প মৎস্য অধিদপ্তর ও এফএও বাংলাদেশ এর সহযোগিতায় স্থানীয় কৃষি অফিসের হলরুমে জলবায়ু সহনশীলতা, মৎস্যচাষ ও ব্যবস্থাপনায় আগাম সতর্কবার্তা বিষয়ক সচেতনতা নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।এতে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা খামারী, নারী উদ্যোক্তা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আল আমিন এর  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট বিভাগের মৎস্য উপ পরিচালক মো: আশরাফুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো: শামছুল করিম।

আরো বক্তব্য রাখেন শান্তি গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের ফিল্ড কো অর্ডিনেটর ড. মোঃ শফি উল্লাহ'র সহ আরো অনেকে।

আলোচনায় জলবায়ু পরিবর্তন এবং পরিবর্তনে গ্রামীণ নারী পুরুষদের করনীয় বিষয়ে গুরুত্ব দেয়া হয়।

T.A.S / T.A.S

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত