ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় রাউৎকোনা কামিল মাদরাসার শিক্ষার্থীদের সবক প্রদান


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ২৮-১১-২০২৪ দুপুর ৩:১৫

গাজীপুরের ঐতিহ্যবাহী রাউৎকোনা কামিল মাদরাসার কামিল শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে মাদরাসা প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠিত হয়।

মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ জয়নাল আবিদীনের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাওলানা ফরহাদ হোসেন মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম।

শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে সবক প্রদান করেন ঢাকার উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ডা. মাওলানা মোঃ আনোয়ার হোসাইন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কেন্দ্রীয় সূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ শেফাউল হক, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোঃ সালাহ উদ্দীন আইয়ূবী।

এছাড়া অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ মোল্লা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, বিএনপি নেতা মফিজ উদ্দিন খান, শিক্ষার্থী ইংরেজি বক্তা খাদিজা আক্তার, শিক্ষার্থী আরবি বক্তা ইসরাত জাহান মিলি, শিক্ষার্থী সাবিহা বিন রামিছা প্রমূখ । আরও  উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থী মোঃ ওসমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মীর আব্দুল্লাহ।

১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসায় কামিলে ৬০ জন শিক্ষার্থী সবক নিয়েছে। মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী তাদের বক্তব্যে প্রধান অতিথির নিকট কামিলের পরীক্ষা সেন্টার দাবি করেছেন। প্রধান অতিথি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম তাঁর বক্তব্যে রাউৎকোনা মাদরাসায় কামিল শিক্ষার্থীদের পরীক্ষা সেন্টার দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।

T.A.S / T.A.S

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন