রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবনিযুক্ত অফিসার ইনচার্জের মতবিনিময়
চট্টগ্রামের রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে রাউজান থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাউজান থানা প্রশাসনের উদ্যোগে ২৭ নভেম্বর বুধবার সন্ধ্যা ছয় ঘটিকায় রাউজান থানার হলরুমে এ মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ ওসি এ,কে,এম শফিকুল আলম চৌধুরী।
এ সময় তিনি বলেন, “ রাউজান একটি সমৃদ্ধ উপজেলা। ইতিহাস ঐতিহ্যমণ্ডিত এই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিহার্য । তিনি বলেন, অপরাধী যেই হোক, আমরা কাউকে ছাড় দেবোনা, সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
মতবিনিময় সভায় রাউজান প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির নির্বাহী সদস্য এম জাহাঙ্গীর নেওয়াজ, এস এম ইউছুফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন জুবায়ের, সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, আমির হামজা, সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক মো. আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, অর্থ সম্পাদক আনিসুর রহমান, রাউজান টাইমস প্রতিবেদক সোহেল রানা প্রমুখ।
মতবিনিময়কালে রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনকালে থানা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
গ্রামীণ রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ; প্রতিবাদ করায় কাজ বন্ধ করার হুমকি!
পিকাপে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা'সহ দুই যুবক আটক
অভয়নগরে অবসরপ্রাপ্ত ১০ শিক্ষককে বিদায় সংবর্ধনা
বাঙ্গালহালিয়াতে ব্যবসায়ীদের উদ্যোগে হিন্দু ধর্মালম্বীদের বিশ্বকর্মা পূজা সম্পন্ন
গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত-১০
বাবার পরিচয় ফিরে পেতে জামালের লড়াই
মানিকগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
বাঘায় বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি মুক্ত, রিসিভ করলেন এমপি চাঁদ
বাউফলে জমিজমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০
বিএনপি আট দফা না মানলে আন্দোলন এক দফায় পরিণত হবে: সিরাজগঞ্জে শফিকুর রহমান
ঝিনাইদহে আমতলা-তৈলটুপি সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে জনসাধারণ
লাকসামে ১৬ লক্ষ টাকা দামের গাড়ী উপহার দিলেন এমপি আবুল কালাম