ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুর উপজেলা ভূমি সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে করনীয়” বিষয়ক অধিপরামর্শ সভা”


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ২৮-১১-২০২৪ দুপুর ৪:২২

টাঙ্গাইলের মধুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে উপজেলা ভূমি সেবার মান ও সুশাসন নিশ্চিতে অধিপরামর্শ সভার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)'র অফিস কার্যালয়ে সনাক’র তত্ত্বাবধানে তরুনদের দুর্নীবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সার্পোট (ইয়েস), এবং ভূমি অফিসের কর্মকর্তাগন অংশ নেয়।

সনাক টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং এর সঞ্চালনায় ও সনাকের ভূমি বিষয়ক আহ্বায়ক আলহাজ আব্দুস সামাদ তালুকদার এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। দুর্নীতিবিরোধী আন্দোলন ও ভূমি সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন।

সভায় আরো বক্তব্য রাখেন টিআইবি’র সনাক মধুপুরের সভাপতি মোঃ আব্দুল মালেক, সদস্য মোঃ বজলুর রশিদ খান, শ্রীকুমার গুহ নিয়োগী, আউশনারা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম, আলোকদিয়া ইউনিয়নের বানিজুর রহমান, মির্জাবাড়ী ইউনিয়নের খন্দকার মো: রফিকুল ইসলাম আকন্দ প্রমূখ।

সভায় টিআইবি’র চলমান প্রকল্পের আওতায় ইউনিয়ন ভিত্তিক ভূমি সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতের লক্ষ্যে মধুপুর গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপের উদ্দ্যোগে কমিউনিটি মনিটরিং, স্থানীয় নাগরিক/অভিভাবক বৃন্দের অংশগ্রহনে অনুষ্ঠিত কমিউনিটি অ্যাকসন মিটিং এর আলোচনা, মতামত, প্রত্যাশা এবং সনাকের প্রস্তাবনার আলোকে ১৬ টি সমস্যা তুলে ধরেন হয়।

মুক্ত আলোচনায় আউশনারা ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন  “অনেক শিক্ষিত, মাস্টার্স পড়ুয়া জনগন ভূমি সম্পর্কে অজ্ঞ। বর্তমানে ভূমি সেবার মান বৃদ্ধির জন্য আমরা যথেষ্ট সচেতন, সিটিজেন চার্টার ও নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে, বর্তমানে প্রতিটি ভূমি অফিসে তিনটি করে টয়েলেট আছে যা সেবা গ্রহীতারা ব্যবহার করতে পারে।”

সনাক সদস্য মোঃ বজলুর রশিদ খান বলেন, “এলাকার জনগনের দাবি এলাকায় যেন সকলে সমানভাবে সেবা পায়, সে বিষয় নিশ্চিত করা।”

সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, বলেন “ আমি চাই আগামীতে গণশুনানী আয়োজন হবে সেটেলম্যান্ট অফিস, রেজিস্টার অফিস এবং বন কর্মকর্তাকে সংযুক্ত করে। উক্ত বিভাগগুলোর সহযোগিতা ছাড়া ভূমি অফিসের একার পক্ষে সমস্যা সমাধান করা সম্ভব নয়। তিনি আরো বলেন টিআইবির সহযোগিতায় জনগনকে অনলাইন ভূমি সেবার বিষয় জানাতে চাই ও মধুপুরের ভূমি সেবার উল্লেখযোগ্য ভূমিকা রাখতে চাই”।

সনাক সভাপতি আব্দুল মালেক বলেন, সনাক সবসময় জনগনের পাশে আছে এবং দুর্নীতিবিরোধী আন্দোলনে জনগনকে সম্পৃক্ত করে কাজ করবে।” মুক্ত আলোচনা শেষে উপস্থিত সকল সদস্য দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন।

T.A.S / T.A.S

দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাংবাদিকের ওপর হামলার অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে চায় সাংবাদিক মহল

চট্টগ্রামের ডিসি পদের জন্য ৬৯ কোটির চুক্তি সালাহউদ্দিনের!

​সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত