ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৯-২০২১ বিকাল ৬:২৭

বাংলাদেশ বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারের আগে ৬০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। বাংলাদেশকে জিততে হলে করতে হবে ৬১ রান।

কিউদের দেওয়া মামুলি এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারের প্রথম বলেই প্যাভিলিয়নে ফিরে যান মোহাম্মদ নাঈম। ১ রানে তার বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। শর্ট কভারে হেনরি নিকলসের ক্যাচ হন নাঈম। অভিষেক ম্যাচের প্রথম বলেই উইকেট পান কোল ম্যাককনচি।

নাঈমের বিদায়ের পরের ওভারেই সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। আউট হওয়ার আগে এই হার্ড হিটার ব্যাটসম্যান করেন ১ রান। দুই উইকেট হারিয়ে বিপদে পড়লে দলের হাল ধরেন সাকিব ও মুশফিক। তবে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৩ বলে ২৫ রান করে আউট হন সাকিব।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৬ রান। ব্যাটিং করছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ ( অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক, উইকেট রক্ষক), রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকলস, কোল ম্যাকননচি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি ও ব্লেয়ার টিকনার।

প্রীতি / জামান

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি