ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

বাঙালহালিয়াতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৯-১১-২০২৪ দুপুর ২:৩১
রাঙামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙালহালিয়া ডাকবাংলো এলাকায় পর্যটকবাহী বাস এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ নভেম্বর) ১১টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে। এতে সিএনজিতে থাকা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী পাই মে মারমা (৪০) নামে একজন নারী নিহত হয়েছে। এই ঘটনায় সিএনজিতে থাকা আরো ৪ যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধারকরে হাসপাতালে পাঠানো হয়েছে।
 
স্থানীয়সূত্র জানা যায়, বান্দরবান থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে বান্দরবানগামী একটি পর্যটকবাহী বাস এর সাথে বাঙালহালিয়া ডাকবাংলো পাড়ায়  মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায়।  ঘটনাস্থলে পাইমে মারমা নামে ওই নারী নিহত হয়। এই ঘটনায় সিএনজি চালক সহ ৪ যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পর্যটকবাহী বাসের চালক এবং হেলপার সহ গাড়িটি জব্দ করেছে পুলিশ।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এবং বাসটি সহ চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার