ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

হুফফাজুল কুরআন বিভাগীয় প্রতিযোগিতায় ৪র্থ বিজয়ী আনোয়ারার দারুত তাকওয়া মাদ্রাসা


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২৪ দুপুর ১১:৪৫

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় ২৯ তম হিফজুল কুরআন প্রতিযোগিতায় খ- গ্রুপে ৪র্থ স্থান অর্জন করেছেন আনোয়ারা উপজেলার বটতলী জামাল মার্কেট মাদরাসা দারুত তাকওয়া লি'তাহফিজিল কুরআনিল কারিম মাদরাসার হিফয বিভাগের ছাত্র হাফেজ মোঃ আফফান মিয়া। এতে হাফেজ মোঃ আফফান জাতীয় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের বিজয়ী প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় তেলাওয়াত করার সুযোগ পেয়েছেন। 

হাফেজ মোঃ আফফান মিয়া গতকাল ২৮ নভেম্বর বৃহস্পতিবার হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের প্রতিযোগিতা অংশগ্রহণ করে খ- গ্রুপে ৪র্থ বিজয়ী হয়ে ইয়েস কার্ড ২০২৪ সালের জেলা ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন।এতে ৪র্থ স্থান বিজয়ী হয়ে জেলা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতার সুযোগ পেয়ে আনোয়ারাবাসীর সুনাম অর্জন করেন।

এ ব্যাপারে দারুত তাকওয়া লি'তাহফীজিল কুরআনিল কারিমের পরিচালক  হাফেজ মোঃ মহিউদ্দীন জানান, আপনাদের দোয়াতে আনোয়ারা প্রতিনিধিত্ব হয়ে বিভিন্ন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ধারাবাহিকতায় এবারও ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠান হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আনোয়ারা উপজেলা শাখার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পর পর দুটি প্রতিযোগিতায় বিজয়ী হয়ে চট্টগ্রাম বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৪র্থ স্থান অধিকার করেছেন , আগামীতেও আনোয়ারাবাসী ও দেশের সুনাম অর্জন করতে পারি যেন দেশবাসীর কাছে দোয়া কামনা করি।

উল্লেখ্য : গত ২৩ অক্টোবর হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ২৯ তম প্রতিযোগিতার অংশ হিসেবে ৩য় তম আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৪১ জন বিজয়ী হয়ে ইয়েস কার্ড পেয়ে গত ১৬ নভেম্বর দক্ষিণ জেলা হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেখান থেকে বিজয়ী হয়ে বিভাগীয় প্রতিযোগিতায় গতকাল অংশগ্রহণ করে ৪র্থ স্থান বিজয়ী হন।

T.A.S / T.A.S

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ