মধুপরে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলী'র দোয়া ও আলোচনাসভা
টাঙ্গাইলের মধুপুরে বেরিবাইদ ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলী'র উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার বেরিবাইদ ইউনিয়ন বিএনপির একাংশের আয়োজনে দানকবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
বেরিবাইন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মজনু মিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মধুপুর-ধনবাড়ী আসনের সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলী এবং প্রধান বক্তা ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ আনোয়ার হোসেন।
বেরিবাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মিলন রেমা'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক, সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর তালুকদার, সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান সরকার, পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা যুবকদের সাবেক আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান, মোঃ মহর আলী, ছাত্রদলের সজীব আহমেদ প্রমুখ।
এসময় জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পদচারণায় সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। আলোচনা সভা শেষে এডভোকেট মোহাম্মদ আলী দানকবান্দা বাজারে শহীদ জিয়া স্মৃতি সংঘ নামে একটি ক্লাব উদ্বোধন করবেন।
T.A.S / T.A.S
দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল
সাংবাদিকের ওপর হামলার অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে চায় সাংবাদিক মহল
চট্টগ্রামের ডিসি পদের জন্য ৬৯ কোটির চুক্তি সালাহউদ্দিনের!
সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস
মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান