ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ভিনিসিয়ুসকে কটাক্ষ করে নিষিদ্ধ হলেন নাবালক দর্শক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১১-২০২৪ দুপুর ১২:৩৫

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুসকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণ করে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এক নাবালক দর্শক। তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে। নিজের আচরণের জন্য অনুতপ্ত হয়ে ভিনির কাছে ক্ষমাও চেয়েছেন ওই দর্শক। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল।

নাবালক দর্শকের আর্থিক জরিমানার পরিমাণ উল্লেখ করেনি খেলাধুলায় সহিংসতা, বর্ণবাদ, জেনোফোবিয়া (বিদেশী লোক বা বিদেশী কোনো কিছু সম্বন্ধে ভয়) ও অসহিষ্ণতা বিরোধী স্পেনের স্টেট কমিশন।

বিবৃতিতে রিয়াল বলেছে, ‘যে নাবালক আমাদের খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণ করেছে... ক্ষমা চেয়েছে। চিঠিতে আচরণের জন্য দুঃখও প্রকাশ করেছে। আদালতের পরামর্শে তিনি সামাজিক-শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে রাজি হয়েছেন। জুভেনাইল পাবলিক প্রসিকিউটর অফিস তাকে এক বছরের জন্য অফিসিয়াল প্রতিযোগিতায় স্টেডিয়ামে প্রবেশ করা থেকে বিরত থাকতে বলেছে।’

নাবালক ওই দর্শক পাবলিক প্রসিকিউটর অফিস থেকে শাস্তি উল্লেকপূর্বক পাঠানো চিঠি হাতে পেয়ে নিজের দোষ স্বীকার করেছেন। যে কারণে ঘটনাও মীমাংসিত হয়ে গেছে।

গত মৌসুমে লা লিগায় রায়া ভায়াকানোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ভিনিসিয়ুসকে লক্ষ্য করে বিভিন্ন বর্ণবাদী স্লোগান দেয় স্বাগতিক দলের দর্শকরা। এই ঘটনার প্রতিবাদে আয়োজকদের কাছে নালিশ করে রিয়াল। পরে স্পেনের ক্রীড়া আদালতে মামলাও করে ক্লাবটি।

শুক্রবার রিয়াল আরও জানায়, গেল জুন থেকে ফৌজদারি বা শিশু আদালতে রিয়ালের খেলোয়াড়দের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের চারটি মামলা নিষ্পত্তি হয়েছে। যার সবগুলোতেই অপরাধীদের কোনো না কোনো শাস্তি হয়েছে।

গেল অক্টোবরে ভিনিসিয়ুসকে অনলাইন মাধ্যমে কটাক্ষ করার অভিযোগে স্পেনে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা