আবারো বাংলাদেশের পরীক্ষা নেবে ক্যারিবিয়ান পেসাররা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। যেখানে স্বাগতিকদের জেতাতে বড় ভূমিকা ছিল পেসারদের। এবার শেষ টেস্টে আজ মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। আর দ্বিতীয় টেস্টেও নিজেদের পেস আক্রমণেই ভরসা রাখছে ওয়েস্ট ইন্ডিজ দল। ম্যাচের আগের দিন এমনটিই জানিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।
তিনি বলছিলেন, 'একদম ভিন্ন একটা মাঠ। বেশ ভালো পরিমাণে ঘাস আছে। এটা দেখে ভালো লাগছে। বৃষ্টির কারণে উইকেটে অনেক ময়েশ্চার আছে। আমরা সতেজভাবে এ ম্যাচটা শুরু করতে চাই।'
জ্যামাইকার সুখস্মৃতি নিয়ে ব্র্যাথওয়েট বলেন, 'জ্যামাইকা এমন একটা জায়গা যেটা আমি ভালোবাসি। ওয়েস্ট ইন্ডিজও দল হিসেবে জায়গাটাকে ভালোবাসে। আমার মনে আছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতাতে এখানে একটা ভালো জুটি গড়েছিলাম।'
'বোলাররা খুব উপভোগ করেছিল। ম্যাচের বেশিরভাগ সময়েই বলের সিম কাজে লাগাতে পারছিল। আমি এ অভিজ্ঞতাগুলো বোলারদের সাথে শেয়ার করব। কেমার রোচও আছে এখানে।'-যোগ করেন তিনি।
গত ম্যাচে মোট ৫ পেসার খেলিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচেও পেসারদের ওপর শতভাগ আস্থা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের। তিনি বলেন, 'আমাদের যে পেসাররা আছেন তাদের ওপর আমার পুরো বিশ্বাস আছে। আমি তাদের প্রত্যেকের ওপর আস্থা রাখি। তাদের ভিন্ন ভিন্ন গুণাবলী আছে। তাদের ভবিষ্যত নিয়ে আমি বেশ রোমাঞ্চিত।'
এমএসএম / এমএসএম
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি