দৃষ্টি'র আয়োজনে ৫০০ শিক্ষার্থীর বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহন
সামাজিক সংগঠন 'দৃষ্টি'র আয়োজনে চর রমিজ, বড় খেরী ও চর গাজীসহ ৩ টি ইউনিয়নের ৫৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ জন শিক্ষার্থী নিয়ে বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় চর আফজল আলী আহাম্মদ ইসলামীয়া দাখিল মাদরাসায় এ বৃত্তি পরিক্ষার আয়োজন করে দৃষ্টি।
চর আফজল ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে বিশাল প্যান্ডেল করে সৃশৃঙ্খলভাবে পরিক্ষা অনুষ্ঠিত হয়, ব্যাতিক্রম এ আয়োজন দেখে সাধুবাদ জানান পরিক্ষায় অংশ নেয়া শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল।বৃত্তি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন লক্ষীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর এ.আর হাফিজ উল্যাহ, উপস্থিত ছিলেন, দৃষ্টি'র সভাপতি শাহ মোহাম্মদ ফয়সল, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তারেকসহ দৃষ্টি সামাজিক সংগঠনের সকল সদস্যবৃন্দ।
এ.আর হাফিজ উল্যাহ বলেন, দৃষ্টি সামাজিক সংগঠন ১ বছরে যে কাজ করেছে সেটি প্রশংসনীয় তারা কিছুদিন আগে ঘটে যাওয়া বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন, মেধামী শিক্ষার্থীদের খরচ বহন করছেন, চিকিৎসা বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা প্রদানসহ নানা সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন যা প্রত্যান্ত অঞ্চলের জন্য একটি দৃষ্টান্ত।
দৃষ্টি'র সভাপতি,সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বলেন, দু'চোখে নব সৃষ্টি স্লোগানে ২০২৩ সালে আমরা দৃষ্টি নামের এ সামাজিক সংগঠনটি শুরু করি সে থেকে এ পর্যন্ত আমরা নানা সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি সে থেকে এ পর্যন্ত আমার শিক্ষা সফর, শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষা সেমিনার, বৃক্ষরোপন, মাছের পোনা অবমুক্ত করন, মাদক, জুয়া, বাল্য বিবাহ বন্ধে সামাজিক সচেতনতা, মসজিদ মাদ্রাসার উন্নয়ন, উচ্চচ শিক্ষায় সহায়তা, শিক্ষিত জনশক্তি তৈরী, দারিদ্র বিমোচনে সহায়তা, দূর্যোগ মোকাবেলায় সহায়তা মজবুদ সার্কেল গঠন তারই ধারাবাহিকতায় আজকে আমরা ৫০০ জন শিক্ষার্থী নিয়ে বৃত্তি পরিক্ষা সম্পন্ন করেছি যা আগামিতে চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার