সামাজিক কার্যক্রমের পাশাপাশি ঐতিহ্যবাহী খোলাধুলার আয়োজন
গ্লোবাল ইলেকট্রনিক্স ব্রান্ড ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর আপন এন্টারপ্রাইজের পক্ষ থেকে নানা সামাজিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি গ্রামীন ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। এধরণের কার্যক্রম পরিচালনা করায় বেশ প্রশংসাও পেয়েছে প্রতিষ্ঠানটি।
গত ১০ অক্টোবর থেকে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’ উদযাপন উপলক্ষে আপন এন্টারপ্রাইজের পক্ষ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন, কৃষকদের মাঝে খাবার বিতরণ , সুপেয় পানির ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও হুইল চেয়ার বিতরণ করা হয়। একইসাথে গ্রামীন ঐতিহ্যের কাবাডি খেলা, হাঁস খেলার পাশাপাশি ঘোড়ার গাড়ির মাধ্যমে বর্ণাঢ়্য র্যালি ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, ওয়াটন ডিস্ট্রবিউটর নেটওয়ার্কের আরএসএম মেহেদী হাসান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উৎসুক দর্শনার্থীরা। হাঁস খেলা দেখতে আসা জুনায়েদ হোসেন বলেন, প্রচারণা শুনে বাচ্চাকে নিয়ে খেলা দেখতে এসেছি। অনেক ভালো লাগছে। এধরণের খোলাধুলা ও সামাজিক কর্মকান্ড পরিচালনার জন্য ওয়ালটনকে ধন্যবাদ।
আপন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ছানোয়ার হোসেন বলেন, ওয়ালটন পণ্য বিক্রয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে আপন এন্টারপ্রাইজের পক্ষ থেকে এই ধরণের আয়োজন করা হয়েছে। পূর্বেও নানা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ওয়ালটন পরিকারের একজন সদস্য হিসেবে আমি নিজেকে ধন্য মনে করছি।
T.A.S / T.A.S
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি
পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা