ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

চিন্ময় কৃষ্ণ দাসের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সিংগাইরে বিক্ষোভ মিছিল


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ৩০-১১-২০২৪ দুপুর ২:৩২

এডভোকেট মোঃ সাইফুল ইসলাম আলিফকে নৃশংস হত্যাকান্ড ও রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতারকৃত চিন্ময় কৃষ্ণ দাস ও হত্যাকান্ডে জড়িত সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ জনগন। শনিবার(৩০ নভেম্বর) দুপুরে সিংগাইরের সর্বস্তরের জনগণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে সিংগাইর উপজেলা হেফাজতে ইসলামের সদস্য মাও. আব্দুল করিম, মাদ্রাসা শিক্ষক মোঃ সেলিম হোসেন, গোলাইডাঙ্গা মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের শিক্ষক মোঃ হাসিবুর রহমান হাসিব, সিংগাইর টেকনিক্যাল কলেজের শিক্ষক মোঃ রাজিব হোসেন বক্তব্য রাখেন।

আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাংলাদেশ থেকে জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধর দাবি জানান বক্তারা। দেশে হিন্দু - মুসলিমের সহাবস্থান ও সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে।

এসময় সিংগাইর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোঃ মাহাবুবুর রহমান রনি, সদস্য সচিব মিল্টনসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক - শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত