ম্যাটাডোর গ্রুপের চেয়ারম্যান শাহআলম একজন দানবির সমাজসেবক ও আইনজীবী
ম্যাটাডোর গ্রুপের চেয়ারম্যান শাহআলম নিজেই একটি প্রতিষ্ঠান। তার চিন্তাধারায় বদলে গেছে এই ম্যাটাডোর কোম্পানিটি, হয়েছে হাজার কর্মসংস্থান। তার কোম্পানিতে বর্তমানে ৪ হাজার লোক চাকরি করেন। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক ও ইসলামি চিন্তাবিদ, জাতীয়তাবাদি চিন্তার ধারক ও দানবীর।
আলহাজ্ব এডভোকেট মোঃ শাহ আলম দেশের ধন্যাঢা একজন ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেলেও মূলত তিনি স্বনামধন্য একজন আইনজীবীও। বাংলাদেশে প্রথমসারীর একজন শিল্প উদ্যোক্তা ও সফল ব্যবসায়ী হিসেবে তিনি পরিচিত । ১৯৮০ সালে ম্যাটাডোর পেন দিয়ে ব্যবসায়িক জগতে পা রাখেন তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ম্যাটাডোর গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ হিসেবে বর্তমানে দেশে সুপ্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান। স্টেশনারি, ব্যক্তিগত যন্ত্রপন্য , খাদ্য পন্য, নির্মাণ সামগ্রী, প্ল্যাস্টিক পন্য সামগ্রী, বিনোদন এবং স্বাস্থ্য সেবা বা হাসপাতালসহ অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে তার। বলতে গেলে ব্যবসা ক্ষেত্রে তিনি অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন।
তার প্রতিষ্ঠিত ম্যাটাডোর গ্রুপে প্রায় ৪০০০ হাজার কর্মচারী এবং কর্মকর্তা জীবিকা নির্বাহ করেছেন। তার প্রতিষ্ঠানের কর্মরত সকল চাকরীজীবিদের যথাসময়ে বেতন পরিশোধ করার ক্ষেত্রে যথেষ্ট সুনাম রয়েছে এই জনহিতৈষী সমাজসেবকের। পুরান ঢাকার এই কৃতি সন্তান শাহ আলম উকিল নামেই পরিচিত এবং তিনি শুরু থেকেই লালবাগ হাজারীবাগ এলাকার জাতীয়তাবাদী চিন্তা চেতনার একজন উধারপন্থী সমাজসেবক, ইসলামিক চিন্তাবিদ ও জনহিতৈষী মানুষ হিসেবে সুপরিচিত। এলাকার গরীব দুঃখীদের আইনের সেবাসহ আর্থিকভাবে তিনি সাহায্য দেয়ায় পুরান ঢাকায় তিনি একজন দানবীর হিসেবেও রয়েছে অনেক খ্যাতি। তবে তিনি দান করার ক্ষেত্রে ছিলেন প্রচার বিমুখ। গণমাধ্যম বা নিউজ মিডিয়া থেকে দূরে থেকেছেন এই ব্যক্তি।
এলাকার বয়জ্যেষ্ঠ মানুষ হিসেবে হাজারীবাগ লালবাগ এলাকায় সর্বত্র শ্রদ্ধাভাজন ম্যাটাডোরের চেয়ারম্যান এ্যডভোকেট শাহআলম। তিনি রফিকুল ইসলাম মোল্লা মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্স করেছেন প্রায় কয়েক কোটি টাকায়। হাজারীবাগ বোরহানপুর জামে মসজিদ জাহা সৌদি আদলে নির্মাণ করেছেন। এই মসজিদের নির্মাণ শৈল্পিক দেখে সবাই মুগ্ধ হন। কাজিরবাগ মসজিদ এবং মাদ্রাসা, আজিম উদ্দিন হুজুরের এতিমখানা, ম্যাটাডোর স্টাফ কোয়াটার মসজিদ, চাঁদপুর হাজিগঞ্জ জয় সারা চৌধুরী বাড়ি মসজিদ মাদ্রাসাসহ এতিমখানায় সাধ্যমত দান করেছেন বলে উল্লেখ থাকে।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ