লোহাগড়ায় কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ
নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কামঠানা গ্রামে এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। অভিযোগকারী অশোক সরকার জানিয়েছেন, গত ১৯ নভেম্বর, ২০২৪ তারিখে তার ১৬ বছর বয়সী মেয়ে বিদ্যুৎ বিল দিতে যাওয়ার সময়, অভিযুক্ত মাসুম খন্দকারসহ অপর আসামীরা তাকে জোরপূর্বক অপহরণ করে একটি সাদা রঙের প্রাইভেটকারে তুলে নেয়। মেয়েটি আগে থেকেই অভিযুক্তদের উত্যক্তের শিকার ছিল।
অভিযোগ অনুযায়ী, মাসুম খন্দকার বারবার মেয়েটিকে প্রেমের প্রস্তাব ও কু-প্রস্তাব দিত, এবং বিষয়টি জানানো হলে অভিযুক্তদের অভিভাবকরা কোনো ব্যবস্থা না নিয়ে তাদের ওপর আক্রমণাত্মক মন্তব্য করে। অপহরণের পর, মেয়েটি কোথাও গোপনে রাখা হয়েছে এবং তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
অশোক সরকার আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তার মেয়ে উদ্ধারের জন্য দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আশিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান