ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে শালিখায় বিক্ষোভ


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৩০-১১-২০২৪ বিকাল ৬:১৯

আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না, লেগেছেরে জেগেছে, রক্তে আগুন লেগেছে নানাবিধ শ্লোগাকে মাগুরার শালিখায় জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে জুলাই গণহত্যার বিচার ও চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট সাইফুল ইসলামকে উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক হত্যা ও ইসকনকে নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল গেইট থেকে শুরু হয়ে আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পূর্বক স্ব স্থানে গিয়ে শেষ হয়। আজ শনিবার বিকালে বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ইসকন একটি উগ্রবাদী জঙ্গি সংগঠন এদের ঠিকানা এই বাংলায় হবে না। সারা বাংলাদেশে ইসকনের যতগুলো সংগঠন আছে তা বাতিল করতে হবে পাশাপাশি ইসকনকে নিষিদ্ধের জোর দাবি জানান তারা। এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্র প্রতিনিধি মোঃ রকিবুল ইসলাম রাকিব, উপজেলা ছাত্র প্রতিনিধি নাঈম মুন্সি,ফারহান ইসলাম শাকিল, ছাত্রদল নেতা রিদওয়ান হোসাইন সোহান,উপজেলা ছাত্র দল নেতা মুন্সি আবুল হাসনাত হিমেল, ছাত্রদল নেতা নাফিউর রহমান,ছাত্রশিবিরের মানব সম্পদ বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম, আড়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম বিশ্বাস প্রমুখ।

T.A.S / T.A.S

গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

নওগাঁয় ৪টি পৃথক গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সাংসদ জাহিদুল ইসলাম ধলু

তাড়াশ প্রেসক্লাবের দি বার্ষিকী নির্বাচন সাব্বির সভাপতি ছানোয়ার সম্পাদক

পঞ্চগড়ে ধাক্কামারা ইউনিয়নে রাজস্বের অর্থ আত্মসাতের অভিযোগ আ,লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে