মালয়েশিয়াকে রুখে দিয়েছে বাংলাদেশ
জুনিয়র এশিয়া কাপ হকিতে শক্তিশালী মালয়েশিয়াকে রুখ দিয়ে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট তুলে নিয়েছে বাংলাদেশ। শনিবার ওমানের মাসকাটে বাংলাদেশ শুরুতে পিছিয়ে পড়েছিল।
ম্যাচে ফিরে বাংলাদেশ এক পর্যায়ে লিডও নিয়েছিল। শেষ পর্যন্ত এগিয়ে থাকাটা ধরে রাখতে পারেনি। এই ম্যাচ ড্র করায় তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে মওদুদুর রহমান শুভর শিষ্যরা। দ্বিতীয় মিনিটেই মালয়েশিয়াকে এগিয়ে দিয়েছিলেন দানিয়াল। বাংলাদেশ ম্যাচে ফেরে ২৭ মিনিটে আমিরুলের পেনাল্টি কর্নার থেকে করা গোলে। ৩৬ মিনিটে বাংলাদেশকে লিড এনে দিয়েছিলেন হাসান। মালয়েশিয়া ম্যাচে সমতা আনে ৪০ মিনিটে নরিজামের গোলে।
বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে রোববার চীনের বিপক্ষে। ১০ দলের এই এশিয়া কাপের শীর্ষ ৭ দেশ পাবে যুব বিশ্বকাপের টিকিট। মালয়েশিয়ার কাছ থেকে এক পয়েন্ট পাওয়ায় বাংলাদেশের সম্ভাবনা এখনো বেঁচে আছে।
বাংলাদেশ প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল ৬-০ গোলে। ৭ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপের শীর্ষে আছে মালয়েশিয়া, পাকিস্তান ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তিনে বাংলাদেশ, চারে চীন ও পাঁচে ওমান।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি