ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

বিএসআরএম কারখানায় বোমা সদৃশ বস্তুু উদ্ধার


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ১-১২-২০২৪ দুপুর ১১:৫৪

চট্টগ্রামের  সীতাকুণ্ডে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) কারখানায় রিসাইক্লিং ইউনিট থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার হয়েছে।শনিবার  উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া দরগাহ এলাকায় কারখানার ভেতরে স্ক্র্যাপের ডিপোতে বোমাসদৃশ বস্তুটি পাওয়া যায়।

সীতাকুণ্ড থানা অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কারখানার শ্রমিকরা ডিপোর ভেতরে স্ক্র্যাপ বাছাইয়ের সময় বোমাসদৃশ ওই বস্তু দেখতে পান। কারখানা কর্তৃপক্ষ অবহিত হওয়ার পর পুলিশকে খবর দেন। রবিবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা কারখানায় গিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

এ ঘটনায় বিএসআরএম কারখানার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (প্রশাসন) মো. আসহাদুল আলম সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ