আওয়ামী সরকারের আমলে ক্ষেতের মধ্যে মশারী টানিয়ে ঘুমিয়েছিঃ আবু বক্কার রঞ্জু
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি আবু বক্কার রঞ্জু বলেছেন, আপনারা বিগত দিনে আওয়ামী সরকারের অত্যাচার দেখেছেন, আমরা কেউ বাড়িতে ঘুমাইতে পারিনি। ক্ষেতের মধ্যে মশারী টানিয়ে ঘুমাইতে হয়েছে। তার কারণ আওয়ামীলীগের দোসরা আমাদের নামের লিস্ট করে বাড়ি বাড়ি ঘুড়ে দেখেছে। গত ১৬ বছর কোনো মিটিং মিছিল করতে পারেনি। তারপরও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল থেকে বিচ্ছিন্ন হইনি। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রূপবাটি ইউনিয়ন পরিষদ চত্বরে রূপবাটি ইউনিয়ন কৃষকদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, আমার নেতা শহিদ জিয়াউর রহমান ১৯৮০ সালের ৩০শে ডিসেম্বর আব্দুস ছামাদকে সভাপতি করে প্রথম জাতীয়তাবাদী কৃষকদল গঠন করেন, সেই থেকে জাতীয়তাবাদী কষকদলের দথচারণা। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কৃষকদের ভালোবাসতেন। তিনি জানতেন কৃষিতে উৎপাদন বৃদ্ধি করতে পারলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। তাই তিনি খাল খননের মাধ্যমে সেচ ব্যাবস্থা করে কৃষি ও কৃষকের উন্নয়ন করেছিলেন। বিদেশ থেকে উন্নত মানের বীজ এনে এই দেশে খাদ্য শস্য বৃদ্ধি করেছিলেন। যাতে দেশ খাদ্যে স্বয়ং সম্পর্ন হয়। আপনার পেটে যদি ভাত থাকে আপনি স্বচ্ছলভাবে কাজ করতে পারবেন। আর পেটে যদি ভাত না থাকে কোন কিছুই করতে পারবেনা। এই কারনে তিনি উৎপাদন বৃদ্ধির জন্য আপ্রান চেষ্টা করেছিলেন। আমার নেতা তারেক রহমান একটা কথা বলেছেন, যারা মাঠে থেকেছে আন্দোলন সংগ্রাম করেছে তারাই এই কৃষকদলে স্থান পাবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ ধরে রাখার আহ্বান জানান তিনি।
রূপবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম সরোয়ার সরকারের সভাপতিত্বে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরোয়ার হোসেনের সঞ্চালানয় সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক আব্দুস ছামাদ বাঘা, পৌর কৃষকদলের সভাপতি মো. শহিদুল ইসলাম রাজু, সাধারন সম্পাদক মো. মামুন মন্ডল, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. বাতেন সরকার, যুগ্ম-সম্পাদক মো. ফারুক আহমেদ, রূপবাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক প্রাং প্রমূখ। সভায় কৃষকদল সহ ইউনিয়ন বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।
ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা
ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ