চৌদ্দগ্রামে ফুলকলি কালচারাল সেন্টারের উদ্যোগে ‘র সু ন’ জন্মজয়ন্তী উদযাপন
নোবেল বিজয়ী বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা সাহিত্যের অনন্য কবি সুকান্ত ভট্টাচার্য্য ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর শুভ জন্মজয়ন্তী উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা ফুলকলি কালচালার সেন্টার ও সঙ্গীত একাডেমীর উদ্যোগে শুদ্ধ জাতীয় ও রণ সংগীত প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান, মাদক-সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১ ডিসেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্পের উপ-অধিনায়ক লে: ইশান। প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ এ.টি.এম আক্তার উজ-জামান।
সিএফসিসি’র প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক মো: ইউছুফ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব-এডিটর সাংবাদিক মো. মছিহ্ রানা, চৌদ্দগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ডায়নামিক সিএন্ডএফ এর চেয়ারম্যান জসিম উদ্দিন ভূঁইয়া, প্রমিনেন্ট লিভিং লিমিটেডের চেয়ারম্যান ইসমাইল হোসেন চৌধুরী।
সাংবাদিক অব্দুর রব লাভলুর পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন মুন্সীরহাট ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মফিজুর রহমান, চৌদ্দগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ টিপু সুলতান, রেনেসাঁ একাডেমীর চেয়ারম্যান নুরুল আমিন, মুন্সীরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী হোসেন মুজমদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. মহিউদ্দিন মোল্লা, সাংবাদিক আবু বকর সুজন, আবদুল মান্নান, মুহা. ফখরুদ্দীন ইমন, মো: হোসাইন মামুন, কাজী সেলিম, আনিছুর রহমান, আব্দুর রউফ, মো: মাছুম প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে শুদ্ধ জাতীয় সংগীত, রণ সংগীত, কবিতা আবৃতি ও নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কোমলমতি শিক্ষার্থীরা।
T.A.S / T.A.S
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা