ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

স্টার্লিংয়ের ঝোড়ো সেঞ্চুরিতে লিড নিল আয়ারল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৯-২০২১ সকাল ৯:২১

পল স্টার্লিংয়ের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতকের সুবাদে জিম্বাবুয়ের বিপক্ষে অনায়াসে জয় তুলে নিল আয়ারল্যান্ড। বুধবার (১ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ম্যাচে আইরিশরা ৪০ রানে হারায় ক্রেইগ আরভিনদের। ফলে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

এদিন টস জিতে প্রথমে আয়ারল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে আয়ারল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ১৭৮ রান তোলে। পল স্টার্লিং ওপেন করতে নেমে ব্যক্তিগত ১১৫ রানে অপরাজিত থাকেন। ৭৫ বলের ইনিংসে তিনি হাঁকান সমান ৮টি করে চার ও ছক্কা।

এছাড়া কেভিন ও'ব্রায়েন ৯, ক্যাপ্টেন অ্যান্ডি বিলবার্নি ৩১ ও শেন গেটকেট অপরাজিত ১৯ রান করেন। ১টি করে উইকেট নেন লুক জংওয়ে ও রায়ান বার্ল।

জবাবে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ১৩৮ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। ক্যাপ্টেন আরভিন দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন। রায়ান বার্ল করেন ২৬ রান। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি।

মার্ক আডায়ের ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট দখল করেন জস লিটল, শেন গেটকেট ও বেন হোয়াইট। দুরন্ত শতরান করার সুবাদে সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পল স্টার্লিং। দুদলের মধ্যকার সিরিজের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বাংলাদেশ সময় রাত ৮টায়।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি