কোটি টাকা বেতনের এক উপ-সহকারী প্রকৌশলী
ঢাকায় দেড় কোটি টাকার ফ্ল্যাট, রাজশাহীতে ৭ কোটি টাকার ৫ তলা বাড়ী, নিজ গ্রামে ২ কোটি টাকার আলীশান বাড়ী, ৫৩ লাখ টাকায় ১.১৫ একর জায়গা কিনে ২ কোটি টাকার জায়গা জালিয়াতি করে জবর দখল, রাজশাহী, গোদাগাড়ী ও আশ-পাশের অঞ্চলে আরো ৭-৮ টি জমি নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে কিনেছেন। চড়েন একটি বিলাসবহুল গাড়ীতে। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্য। তিনি খাদ্য অধিদপ্তরের একজন উপ-সহকারী প্রকৌশলী। তাহলে এত সম্পদ কিভাবে ? নিশ্চয় তার বেতন কোটির অংকে।
না, বেতন কোটির অংকে নয় ; হাতে আলাদিনের চেরাগ থাকলে কি আর কোটি টাকার বেতন লাগে? তিনি ছিলেন আওয়ামী সরকারের আমলে খাদ্য অধিদপ্তরের বদলি-পদোন্নতি-পদায়ন-ঠিকাদরি-ঘুস সহ যাবতীয় দুর্নীতির নিয়ন্ত্রক সিন্ডিকেটের সদস্য, এটাই ছিল তার আলাদিনের চেরাগ।
সম্প্রতি এমনই সব বিষয় তুলে ধরে দুদক চেয়ারম্যান বরাবর "রাজশাহী আঞ্চলিক খাদ্য (RC) অধিদপ্তরে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী শেখ মোঃ মাহবুব হোসেন, পিতা-শেখ মোঃ আনোয়ার হোসেন বিভিন্ন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, জমি দখল ও টেন্ডার বাজির মাধ্যমে বাড়ী, গাড়ীসহ প্রায় ৬০-৭০ কোটি টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রসঙ্গে" লিখিত অভিযোগ করেছেন খোদ খাদ্য ভবনের সামিউল ইসলাম নামে এক অফিস সহকারী।
এই কোটিপতি উপ-সহকারী প্রকৌশলীর নাম শেখ মো: মাহবুব হোসেন৷ তিনি রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের অধীনে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কাজ করেন।
কথা বললে অভিযুক্ত শেখ মাহবুব হোসেন বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাকে পেশাগত ও ব্যক্তিগতভাবে অপদস্ত করতেই এই অভিযোগ। আমি রাজশাহীর গোদাগাড়ীতে একটি জমি বায়নানামা করেছি, সেটা দখল না দিতে ঐ জমির মালিক এগুলো করাচ্ছে।
T.A.S / T.A.S
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ