ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় বাস হেলপার হিহত, আহত ৫


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১-১২-২০২৪ দুপুর ৩:৩৬

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল কালাম প্রকাশ আবুল হোসেন (৫২) নামে এক বাস হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় বাসের আরো পাঁচজন যাত্রী আহত হয়েছে।

আহতদের চৌদ্দগ্রাম সহ কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। নিহত আবুল হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরকাদিরা গ্রামের মৃত আব্দুর রব এর ছেলে। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলবাড়ি এলাকায় ‘হোটেল খাদিজা ইন’ এর সামনে এ দুর্ঘটনা ঘটে। রোববার (০১ ডিসেম্বর) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: নজরুল ইসলাম।

মিয়াবাজার হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বিশ্বরোড থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫৫৫৪) কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের দৌলবাড়ি এলাকায় হোটেল খাদিজা ইন এর সামনে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাস হেলপার আবুল হোসেন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে বাসের আরো পাঁচজন যাত্রী। আহতরা হলো: চৌদ্দগ্রাম পৌর এলাকার পূর্ব চাঁন্দিশকরা গ্রামের অরুন চক্রবর্তীর ছেলে বনু চক্রবর্তী (৪০), তরুণ চক্রবর্তী (৪৬), সম্পন্ন চক্রবর্তী (৯) ও জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের এবাদুল হকের ছেলে জাহিদুল হক (২৪) সহ অজ্ঞাতনামা আরও একজন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলেমান বাদশা জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে নিহত বাস হেলপার আবুল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত