ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৭ নম্বরে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৯-২০২১ সকাল ৯:২৩

চলমান পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডেকে ‘সাত’ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আর এতেই আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে টাইগাররা। রিয়াদের দল এখন অবস্থান করছে ৭ নম্বরে।

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে ৪-১ এ হারানো বাংলাদেশ কিউইদের বিপক্ষেও সিরিজের প্রথম ম্যাচে তুলে নিয়েছে দাপুটে জয়। তারকাবিহীন নিউজিল্যান্ডকে ‘সাত’ উইকেটে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সাতে উঠে এসেছে বাংলাদেশ।

বুধবার (১ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শেষেই র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। আর সেখানে ২৩৮ রেটিং নিয়ে র‍্যাঙ্কিংয়ের সাতে অবস্থান করছে বাংলাদেশ।

আর এর ফলে টাইগাররা র‍্যাঙ্কিংয়ে পেছনে ফেলেছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে। বর্তমান হালনাগাদ অনুযায়ী ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের থেকে মাত্র এক রেটিং পয়েন্ট বেশি নিয়ে তাদের উপরেই রয়েছে শ্রীলঙ্কা এবং লঙ্কানদের চেয়ে এক রেটিং বেশি নিয়ে আটে রয়েছে আফগানিস্তান।

তবে যথারীতি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। সবার ওপরে থাকা ইংলিশদের রেটিং ২৭৮। তাদের পরই রয়েছে ভারত। আর তৃতীয় স্থানে পাকিস্তান এবং চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড।

এদিকে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পাঁচে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। কিউইদের বিপক্ষে পরের ম্যাচটি জিতলেই অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ছয়ে উঠবে টাইগাররা। আর সিরিজের বাকি ম্যাচগুলো জিততে পারলে র‍্যাঙ্কিংয়ের পাঁচে ওঠার সুবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

বুধবার সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং পেয়ে মিরপুরের স্লো উইকেটে কিউইদের মাত্র ৬০ রানেই অলআউট করে দেয় বাংলাদেশ দল। মামুলী এই লক্ষ্য তাড়া করতে নেমে তিনটি উইকেট হারালেও অনেকটা সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। 

বল ও ব্যাট হাতে অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ সেরা হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে ১০ রানে ২টি এবং ব্যাট হাতে ৩৩ বলে ২৫ রান করেন সাকিব। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার, একই মাঠে একই সময়ে।

প্রীতি / জামান

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি