জবির আইইআরের সাথে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের সমঝোতা স্মারক আলোচনা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) সাথে নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের একটি প্রতিনিধি দলের সাথে সমঝোতা স্মারক চুক্তির বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের একটি প্রতিনিধি দলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর সাথে সমঝোতা স্মারক চুক্তির বিষয়ে প্রাথমিক আলোচনা করেন। এছাড়াও তাঁরা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর শিক্ষক-শিক্ষার্থীদের সাথে প্রাতিষ্ঠানিক ও পেশাগত সহযোগিতা সমন্বয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান, সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, সহকারী অধ্যাপক শাহনেওয়াজ খান চন্দন , ব্রিটিশ কলাম্বিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের অফশোর প্রতিনিধি ক্রেইগ ইঙ্গেলসন এবং নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ক্রিস্টাল জ্যাগসহ অন্যান্যরা সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
T.A.S / এমএসএম
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট