ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে সিপিবির জাতীয় পতাকা মিছিল


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১-১২-২০২৪ বিকাল ৫:৫৪

বাঙালি জাতির শ্রেষ্ঠতম অর্জন ৫৪ তম বিজয়ের মাস শুরুর দিনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহী জেলা ও মহানগর কমিটি জাতীয় পতাকা মিছিল করেছে।

দুনিয়ায় মজদুর এক হও, বৈষম্য হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো  স্লোগানে রবিবার (১ ডিসেম্বর) বিকালে রাজশাহী নগরীর আলুপট্টি মোড় থেকে সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে সোনাদিঘীর মোড় থেকে মিছিলটি পুনরায় আলুপট্টি মোড়ে ফিরে এক পথসভার মাধ্যমে শেষ হয়। 

সিপিবি রাজশাহী জেলা কমিটির সভাপতি হুমায়ুন রেজা জেনু, সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল, সহ-সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, যুব ইউনিয়নের নগর কমিটির সভাপতি অসীম সরকার লিটন, ছাত্র ইউনিয়ন রাবি সংসদের আহবায়ক জান্নাতুল নাঈম, যুগ্ম আহবায়ক রাকিব হোসেন  সহ সিপিবির নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। 

পতাকা মিছিল শেষে আলুপট্টি মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ৫ আগষ্ট  যে গণঅভ্যুত্থান হয়, সেটি জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের পথে এগিয়ে যাবে বলে বিশ্বাস করেছিল এদেশের সাধারণ মানুষ।  কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু অপশক্তি বাংলাদেশের জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা নিয়ে বিতর্ক তোলে। এমতাবস্থায় জাতীয় পতাকা পরিবর্তনের ষড়যন্ত্রকে রুখে দেয়ার জন্য সারাদেশের মত রাজশাহীতেও আজকে জাতীয় পতাকা মিছিল অনুষ্ঠিত হলো।

এমএসএম / এমএসএম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ