মেসির পর গ্রিজমানও বার্সেলোনা ছাড়লেন
লিওনেল মেসি চলে যাওয়ার পর অন্তোয়ান গ্রিজমানের ওপরই বড় আস্থা রেখেছিলেন বার্সেলোনা কোচ রোনাল্ড কুম্যান। কিন্তু সেই আস্থার সময়কাল যে মাত্র তিন ম্যাচ হবে সেটা কে জানতো? দলবদলের শেষ মুহূর্তে এই ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে তার পুরনো ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে ধারে খেলতে পাঠিয়েছে বার্সা। যার কাছ থেকে ১২ কোটি ইউরো দিয়ে গ্রিজমানকে কিনেছিল কাতালানরা।
দুই বছর আগে বেশ উত্সাহ নিয়েই বার্সায় পাড়ি জমিয়েছিলেন গ্রিজমান। কিন্তু কাতালান ভক্তদের আশা পূরণে ব্যর্থ ছিলেন তিনি। চলতি মৌসুমেও তিন ম্যাচ খেলে কোনো গোল পাননি। তবে পুরনো শিষ্যকে ফিরে পেয়ে বেশ খুশিই অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে।
আতলেতিকোর আরও কাছে বার্সা
গ্রিজমান ছাড়াও দলবদলের শেষ দিনে এমেরসন (টটেনহাম) ও ইলাইশ মোবিরাকে (লাইপজিগ) বিক্রি করে বার্সেলোনা। এর বিপরীতে সেভিয়া থেকে লুক ডি ইয়ংকে এক মৌসুমের জন্য ধারে নিয়ে আসে তারা। চাইলে এক মৌসুম পর কিনেও ফেলতে পারবে ক্লাবটি।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি