ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মিয়ানমারে জান্তাবিরোধীদের সঙ্গে লড়াইয়ে ৮০ সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-৬-২০২১ বিকাল ৫:৩৬

সামরিক অভ্যুত্থান বিরোধীদের সঙ্গে লড়াইয়ে মিয়ানমার সেনাবাহিনীর কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

দেশটির পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সামরিক অভ্যুত্থান বিরোধীরা। বেসামরিক যোদ্ধাদের নতুন একটি গ্রুপ কারেননি ন্যাশনালিটিস্ট ডিফেন্স ফোর্স (কেএনডিএফ) এক ফেসবুক পোস্টে জানিয়েছে, সোমবার রাজ্যের রাজধানী লোলকৌ থেকে ডেমোসোতে ১৫০ সেনা আসার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বেশ কয়েক ঘণ্টা ধরে এই লড়াই চলে বলে জানিয়েছে কেএনডিএফ। এই সংঘর্ষে একজন যোদ্ধা নিহত হয়েছে। আর আহত হয়েছে আরো ছয়জন।

গ্রুপটি তাদের বিবৃতিতে জানায়, সোমবার বিকেল ৫টা নাগাদ ৮০ জনের বেশি সেনা নিহত হয়। এর জবাবে পরে তারা সামরিক যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং আর্টিলারি দিয়ে ডেমোসোতে হামলা চালায়।

গত ২১ মে জান্তা এবং কারেননি প্রতিরোধ গ্রুপের মধ্যে প্রথমবার সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে লড়াই অব্যাহত আছে। গত ১০ দিনে সামরিক বাহিনীর সঙ্গে লড়াইয়ে গ্রুপটির অন্তত ৮ জন যোদ্ধা এবং ২৩ জন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দ্য ইরাবতী।

প্রীতি / প্রীতি

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের