ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন গেম খেলার সময় নির্ধারণ করে দিলো চীন


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২-৯-২০২১ দুপুর ১০:২৪

শিশুরা এখন থেকে সপ্তাহে সর্বোচ্চ তিন ঘণ্টা গেম খেলতে পারবে- এমন নিয়ম করে দেওয়া হলো চীনে। সম্প্রতি ব্লুমবার্গের মিডিয়া রিপোর্টে এমনটাই জানানো হয়। শিশুদের গেমের প্রতি অতিরিক্ত আসক্তি এবং চীনের টেক জায়েন্টের বড় রকমের পতন, মূলত এসব কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয় রিপোর্টে।

সংবাদ মাধ্যম ভার্জ জানায়, ১৮ বছর বয়সের নিচের যে কোন শিশু শুধুমাত্র শুক্র, শনি এবং রবিবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টা করে মোট তিন ঘণ্টা অনলাইনে গেম খেলার সুযোগ পাবে। তবে এই তিন দিন ছাড়াও আরও সুযোগ থাকছে সরকারি ছুটির দিনগুলোতে। এটি মূলত আগের আইনের সময়কালকে আরও সঙ্কুচিত করা হলো। আগে ছিল, প্রায় দিনগুলোতেই দেড় ঘণ্টা অনলাইন গেম খেলার সুযোগ।

রয়টার্স জানায়, গেমিং প্রতিষ্ঠানগুলোকে অনলাইন গেমে অবশ্যই এই আইন মানতে হবে। এই আইনটি সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য তাদের সঠিক নামটি ভেরিফিকেশনের ব্যবস্থা থাকতে হবে। নিয়ন্ত্রকরা জানায়, এগুলো ছাড়াও তারা শিক্ষাপ্রতিষ্ঠান এবং অভিভাবকদের সঙ্গেও এ বিষয়ে সমান্তরালে কাজ করবেন যেন শিশুদের মধ্যে থেকে গেমের আসক্তি কমে।

ভার্জ আরও জানায়, নতুন এই আইনটি প্রণয়ন করা হয়েছে মূলত তাদের স্টেট মিডিয়াতে প্রকাশিত একটি প্রবন্ধে উপর ভিত্তি করে। সেখানে অনলাইন গেমকে স্বর্গীয় আফিম হিসেবে উল্লেখ করা হয়। যদিও পরবর্তীতে এই ফ্রেজটি উঠিয়ে নেওয়া হয়েছে। প্রবন্ধটিতে পরোক্ষভাবে উল্লেখ করা হয়, রাষ্ট্রের এ ব্যাপারে ভূমিকা পালন করা উচিত।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন