ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পরিবারের জন্য অভিনয়কে বিদায় জানাচ্ছেন ‘টুয়েলভথ ফেইল’ অভিনেতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-১২-২০২৪ দুপুর ১:৫৩

বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ক্যারিয়ারের সেরা সময়ে রয়েছেন তিনি। উপহার দিচ্ছেন একের পর এক দর্শকপ্রিয় সিনেমা। কিন্তু এর মাঝেই ঘোষণা দিলেন অভিনয় থেকে অবসরের, যা চমকে দিয়েছে সবাইকে। 

সোমবার (২ ডিসেম্বর) সকালে বিক্রান্ত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বার্তার মাধ্যমে এ ঘোষণা দেন। অবসর গ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘বিগত কিছু বছর দুর্দান্ত সময় কেটেছে। আপনাদের এত এত সমর্থনের জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। কিন্তু আমি জীবনে এগোতে গিয়ে বুঝেছি এবার নতুন করে শুরু করার পালা এসেছে এবং বাড়ি ফেরারও। স্বামী হিসেবে, বাবা হিসেবে, ছেলে হিসেবে এবং অবশ্যই একজন অভিনেতা হিসেবে। তাই আগামী ২০২৫ সালে আমাদের একে অন্যের সঙ্গে শেষবার দেখা হবে। শেষ দুটি সিনেমা এবং বহু বছরের স্মৃতি নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য। চিরকাল কৃতজ্ঞ।’

বিক্রান্তে সবশেষ অভিনয় করতে দেখা গেছে ‘দ্যা সবরমতী’ সিনেমায়। বক্স অফিসে এটি ভালোই ব্যবসা করছে। এ ছাড়া তার অভিনীত ‘টুয়েলভথ ফেইল’ সিনেমাটি অনন্য উচ্চতায় নিয়ে যায় এই অভিনেতাকে।

খবর: ইন্ডিয়া টুডে

T.A.S / T.A.S

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’