সাবেক মন্ত্রী সালাম পিন্টুর মুক্তিতে মধুপুরে বিএনপি’র দুই গ্রুপের আনন্দ মিছিল
বহুল আলোচিত ২০০৪ সালের ২১ আগস্টে রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামীলীগ অফিসের সামনের সমাবেশে গ্রেনেড হামলার মামলার আপিলের রায়ে সব আসামী খালাস পেয়েছেন।
তারেক জিয়াসহ সাবেক মন্ত্রী কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর মামলা থেকে অব্যাহতির এ খবরে টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দুই গ্রুপ তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে।
রোববার বেলা দুইটার দিকে অ্যাডভোকেট মোহাম্মদ আলী গ্রুপ মধুপুর পৌর শহরে প্রথম আনন্দ মিছিল বের করে। কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আইনজীবী নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মধুপুর পৌর শহরের ময়মনসিংহ রোডস্থ কার্যালয়ের সম্মুখ থেকে আনন্দ মিছিল বের হয়ে ময়মনসিংহ সড়ক প্রদক্ষিণ করে মধুপুর বাসস্ট্যান্ড সড়ক আনরস চত্ত্বরে সমাবেশ করে শেষ হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, সাবেক বিএনপি নেতা আনোয়ার হোসেন বক্তৃতা করেন।
বিকেলে অপর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন গ্রুপ একই কর্মসূচি পালন করে। মিছিল শেষে সন্ধ্যায় ময়মনসিংহ রোডের নতুন বাজারস্থ কার্যালয়ের সামনের সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন বক্তৃতা করেন।
উল্লেখ্য, রোববার অপরাহ্নে বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি মুক্তি দেয়া হয়েছে। সেই সঙ্গে মামলার অভিযোগপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
T.A.S / T.A.S
দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল
সাংবাদিকের ওপর হামলার অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে চায় সাংবাদিক মহল
চট্টগ্রামের ডিসি পদের জন্য ৬৯ কোটির চুক্তি সালাহউদ্দিনের!
সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস
মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান