রাজস্থলীতে আসন্ন বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০.৩০ টায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে বিজয় দিবস উপলক্ষে এই প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে আসন্ন বিজয় দিবসের প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিবলী শফিউল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা শাহরিয়াজ বিশ্বাস, মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন, রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমাসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন বিজয় দিবসের প্রস্তুতির জন্য সবাইকে যার যার অবস্থান থেকে সার্বিক সহযোগিতা এগিয়ে আসার আহ্বান জানানো হয়। যাতে সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি এলাকায় বজায় থাকে। এছাড়াও আসন্ন বিজয় দিবস উপলক্ষে ২ দিনব্যাপী বিজয় মেলা উদযাপন হওয়ার সিদ্ধান্ত বিষয়েও আলোচনা করা হয়েছে ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’