ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২-১২-২০২৪ বিকাল ৫:৪৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের প্রাথমিক ভর্তি আবেদন হয়েছে।রবিবার দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়ে, চলবে ১৫ই ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। এর মাধ্যমে দীর্ঘ ৪ বছর পর সমন্বিত ভর্তি পদ্ধতি গুচ্ছ (জিএসটি) থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

রোববার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় সূত্রে প্রতিবেদকে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত বৃহস্পতিবার  (২১নভেম্বর)  বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ভর্তিচ্ছু আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করার সময় প্রাথমিক আবেদন ফি হিসাবে ১০০ টাকা দিতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে প্রাথমিকভাবে বাছাইকৃত ১ম থেকে ৪০,০০০তম পর্যন্ত আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। যে সব আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবে তাদের ৭০০ টাকা প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণের অ্যাডমিড কার্ড ডাউনলোড করতে হবে।

এবারের ভর্তি পরীক্ষায় থাকছে না সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ। ২০২১ বা ২০২২ সালে এসএসসি/সমমান ও ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

এবার ৫টি ইউনিটে মোট তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা৷ ১৪ ফেব্রুয়ারি ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ২৮ ফেব্রুয়ারি সি-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার (০১ ডিসেম্বর) তারিখ দুপুর ১২ টা হতে ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করতে পারবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য, আবেদন করার নিয়ম, আবেদন ফ্রি এবং জমা দেওয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( https://admission.jnu.ac.bd) এ ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ