ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-১২-২০২৪ দুপুর ১:৪৭

বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান বরাবরই আলোচনার কেন্দ্রে। মাঠে বল ও ব্যাট হাতে বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায় জায়গা করে নেওয়া সাকিব নিজের অর্জন দিয়ে দেশের ক্রিকেটকে গর্বিত করেছেন। তবে ক্যারিয়ারের পথচলায় বিতর্কও কম হয়নি। আইসিসি থেকে নিষেধাজ্ঞা, শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগ কিংবা রাজনৈতিক পরিচিতির জন্য সমালোচনা সবকিছুই তাঁকে ঘিরে আলোচনায় এসেছে।

এবার সেই তালিকায় যোগ হলো নতুন এক অধ্যায়। ইংল্যান্ডের বার্মিংহামের কাছাকাছি লাফবরো ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের কাছে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব। এমনটাই জানিয়েছে বাংলাদেশের একটি গণমাধ্যম। পরীক্ষা শেষে সাকিব আশাবাদী তার বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি ধরা পড়বে না।

কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। গত সেপ্টেম্বরে সমারসেটের বিপক্ষে সেই ম্যাচে সাকিব দুই ইনিংসে মোট ৬৩ ওভার বল করে ৯ উইকেট নিয়েছিলেন। যদিও সারের হয়ে এটি ছিল তার একমাত্র ম্যাচ, তবে ম্যাচের দুই আম্পায়ার তার কিছু ডেলিভারি নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

বোলিং অ্যাকশনের প্রশ্ন ওঠার কারণ হিসেবে সাকিবের আঙুলের পুরোনো চোটকেই দায়ী করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। কারণ এর আগে ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচে ৭১২ উইকেট শিকার করা সাকিবের অ্যাকশন নিয়ে কোনো অভিযোগ ওঠেনি।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়ম অনুযায়ী, সাকিবকে তাদের অনুমোদিত লাফবরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষায় তিনি প্রথমে তিন ওভার জোরে বল করেন, এরপর গতি কমিয়ে আরও এক ওভার বোলিং করেন।

পরীক্ষার ফল আসতে এক সপ্তাহ সময় লাগবে। ফলাফল ভালো হলে ইসিবির ম্যাচে খেলার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। পরীক্ষার পর সাকিব যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ইংল্যান্ড ত্যাগ করেছেন।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা